• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বগুড়ায় যুবদল কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বগুড়া: শহরে যুবদল কর্মী হযরত আলীকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুনের পর নির্বিঘ্নে পালিয়েও যায় তারা। স্থানীয়রা সব দেখলেও ভয়ে দুর্বৃত্তদেরকে বাধা দেয়ার সাহস পায়নি।

রবিবার দুপুরে শহরের নিশিন্দারা এলাকায় পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে সামনে এই খুন হয়। হযরত আলী তার রাজনৈতিক জীবনের শুরুতে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিতে জড়িত ছিলেন। পরে তিনি যুবদলে যোগ দেন। তিনি বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা আছে। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

আধিপত্য বিস্তার ও বালু ব্যবসা নিয়ে পূর্ববিরোধকে কেন্দ্র করে এই হত্যা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। খুনিদেরকে শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছে বাহিনীটি।

স্থানীয় লোকজন জানায়, হযরত আলী শহরের ১৬ নম্বর নিশিন্দারা ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তারা হযরত আলীকে লাঠি দিয়ে পেটায়। এর পাশাপাশি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় তারা।

এই হত্যায় কারা অংশ নিয়েছে-সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। স্থানীয় যারা এই হত্যার ঘটনা দেখেছেন, তারা খুনিদেরকে চিনেছেন কি না, সে বিষয়ে মুখ খুলছেন না।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে। আসামিদের ধরতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ