• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দেশে যত সন্ত্রাস হচ্ছে, সব অা.লীগ করছে : খালেদা

সিসি নিউজ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি মহাসচিবের ওপর আজকের হামলা প্রমাণ করে দেশে যত সন্ত্রাস হচ্ছে, সব ক্ষমতাসীন অাওয়ামী লীগ করছে। অাওয়ামী কিভাবে অামাদের ওপর হামলা করেছে তা অাপনারা দেখেছেন। বিএনপি যেখানেই যাচ্ছে, সেখানেই হামলা চালানো হচ্ছে।

রবিবার গুলশানের ইমানুয়েলস সেন্টারে ২০দলীয় জোটের শরিক জাপা (কাজী জাফর) অায়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন হামলাকারীদের শাস্তি দাবি করে বলেন, যেখানে বিএনপি নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণ কতটা নিরাপদ তা বলার অপেক্ষা রাখে না। বিএনপি নির্বাচনে যেতে চায়, তাই সরকার ভিতু হয়ে অামাদেরকে নির্বাচনের বাইরে রাখতেই এ হামলা-মামলা দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে।

তিনি বলেন, অামরা নির্বাচনে যাবো, তবে শেখ হাসিনার অধীনে নয়। বাংলার মাটিতে শেখ হাসিনার অধীনে অার কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।

তিনি অারো বলেন, অামরা ঈদের পর ছায়া সরকারের রূপরেখা ঘোষণা করবো। অাওয়ামী লীগ ৭৪ সালেও দুর্ভিক্ষ সৃষ্টি করেছিলো, এবারও চালসহ সবকিছুর মূল্য বৃদ্ধি করে অারেকটি দুর্ভিক্ষ সৃষ্টির পায়তারা করছে।

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি অাই এম ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে দলের যুগ্ম মহাসচিব এ এসএম শামীমের সঞ্চালনায় ইফতার মাহফিলে অারো উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা অাব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপি যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন অালাল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, জাপা প্রেসিডিয়াম সদস্য অাহসান হাবিব লিংকন, জাগপা সভানেত্রী অধ্যাপিকা রেহেনা প্রধান, এনপিপি চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপি চেয়ারম্যান গোলাম মুর্তজা, এলডিপি মহাসচিব রেদুয়ান অাহমেদ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।

 

বিবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ