• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন |
শিরোনাম :

‘শেখ হাসিনার দক্ষ নেতৃত্বেই জঙ্গিরা আজ দুর্বল’

New Rose Cafe, Saidpur

ফাইল ফটো

সিসি নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হলি আর্টিজানের জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করে বলেছেন, ‘যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে, সে দলের সাথে কখনও ঐক্য হতে পারে না।’

শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার ‘করম বক্স আদর্শ উচ্চ বিদ্যালয়’র প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ দুর্বল হয়েছে, তবে এখনও পুরোপুরি নিমূল হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব এবং জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের পুলিশ দক্ষতার সাথে জঙ্গিবাদকে দুর্বল করেছে। জনগগণকে সাথে নিয়েই ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার মতো নেতার সাহসী নেতৃত্বের কারণেই আজ দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে না পারেন জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠবে।

ওবায়দুল কাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মাদক ও জঙ্গিবাদের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে যেন ছেলে-মেয়েরা জড়িয়ে পড়তে না পারে, সে জন্য তাদের প্রতি খেয়াল রাখতে হবে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও কবিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজ উল্যার সভাপতিত্বে পুর্নমিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যা খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মোমিন, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

বিবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ