• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

গাছে বেঁধে শিশু নির্যাতনের অভিযোগ

নেত্রকোনা: জেলার মদন উপজেলায় সিগারেটের প্যাকেট চুরির অভিযোগে এক শিশুকে দড়ি দিয়ে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার মাজহারুল মিয়া মদন গ্রামের দিনমজুর আজারুল ইসলামের ছেলে।  রবিবার দুপুরে ঘটনাটি ঘটে মদন সদরের জাহাঙ্গীরপুর এলাকার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে।

স্থানীয় সাংবাদিক ও মদন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ দাস এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ফুটপাতে শান্ত মুন্সি নামে এক ব্যক্তির পান-সিগারেটের দোকান রয়েছে। দোকানটিতে এসে শিশুটি একটি সিগারেটের প্যাকেটে হাত দেয়। সঙ্গে সঙ্গে দোকানদার শিশুটিকে একটি গাছে বেঁধে ফেলে। প্রায় দেড়ঘণ্টা বেঁধে রাখার পর এলাকাবাসী শিশুটির বাঁধন খুলে দেয়।

এলাকার চানগাও গ্রামের বাসিন্দা মুকুল মিয়া জানান, দুপুরের দিকে ছেলেটিকে বেঁধে রাখার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকার অন্যদের সঙ্গে নিয়ে শিশুটির বাঁধন খুলে দেই।

নির্যাতনের স্বীকার শিশু মাজহারুল বলে, আমি একটি সিগারাটের প্যাকেট হাতে লইতেই এইলা (দোকানদার) আমারে দইরা গাছের লগে বাইদে রাহে। আমি চুরট চুরি করতে আইছি না।

দোকানদার শান্তু মুন্সি বলেন, সিগারেটের প্যাকেট চুরি করে নিয়ে যাওয়ার অপরাধে তাকে গাছে বেঁধে রেখেছিলাম।

মদন থানার পরিদর্শক মাজেদুর রহমান বলেন,  ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে শান্ত মুন্সিকে পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা দোকানদারেরাও মুখ খোলেননি। শিশুটিও বাড়িতে ছিল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ