• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

টাঙ্গাইল জেলা বিএনপির ৪ নেতা বহিষ্কার

টাঙ্গাইল: সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দলের সহ দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আলী ইমাম তপন, হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুল হক শাতিল ও প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে কেন তাদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী সাত দিনের মধ্যে দলের মহাসচিব বরাবর একটি লিখিত জবাব কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ