• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ছাত্রলীগের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের মামলা

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারপিট করে পুলিশে দেয়ার অভিযোগে ছাত্রলীগের ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়। বাকি ৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে মামলাটি দায়ের করেন রাবি শিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক নাবিউল ইসলাম। আদালতের বিচারক জুলফিকার উল্লাহ মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ড করার জন্য মহিতার থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী আবু মোহাম্মদ সেলিম।

মামলার এজারভুক্ত আসামিরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি মাহফুজ আল আমিন, শহীদ মুনতাসির এলাহী, বরজাহান আলী, আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুষ্ময়, চঞ্চল কুমার অর্ক, আবিদ আহসান লাবন, মেহেদী হাসান মিশু, দপ্তর সম্পাদক আবুল বাশার, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক, সহ-সম্পাদক আরমান কায়সার আবির।

আইনজীবী আবু মোহাম্মদ সেলিম বলেন, ‘গত ৮ আগস্ট শহীদ সোহরাওয়ার্দী হলে ১৩ ছাত্রশিবিরের নেতা-কর্মীকে মারপিট করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ অভিযোগে বৃহস্পতিবার রাবি শিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক নাবিউল ইসলাম বাদী হয়ে মহানগর মুখ্য হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।’ মামলায় ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৫ ও ৩২৬ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

আবু সেলিম আরও বলেন, ‘মামলাটি ফাইল করেছেন আইনজীবী মিজানুল ইসলাম। তিনি মামলাটি আদালতে উপস্থাপন করেছেন।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘এ ধরণের মামলার কোন নথি আদালত থেকে তাদের কাছে পৌঁছেনি। আদালত থেকে নথিপত্র থানায় আসলে বিচারকের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।’

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘শুনেছি ছাত্রলীগের বিরুদ্ধে শিবির মামলা করেছে। আদালত বন্ধ থাকায় মামলার বিষয়ে বিস্তারিত জানতে পারিনি। শিবির মামলা-হামলা করে ছাত্রলীগকে প্রতিহত করতে পারবে না। শিবিরকে প্রতিহত করতে ছাত্রলীগ সর্বদা প্রস্তুত রয়েছে।’

ব্রেকিংনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ