দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: দেবীগঞ্জে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিএনপির দেবীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত শুক্রবার বিকেলে দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল গনি বসুনীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ মাহাবুর রহমান মানিক, বাংলাদেশ ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমান , উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সোনাহার ইউপি চেয়ারম্যান রহিমুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।