প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর জেলা শাখার আয়োজনে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা সভাপতি মনিরুজ্জামান হিজবুলের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহার সঞ্চলনায় এক বর্ধিত সভা গত মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহির আলম নয়ন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন সুমন,সহ-সভাপতি জোবায়ের হোসেন রুজু, হুমায়ন কবির রুন্টু, তৌহিদুল ইসলাম মুসা, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আল ইমরান সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক মুনতাসির মুন্না, শামীম লিয়ন, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন,গংগাচড়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম গাজী, রংপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক জুয়েল, কাউনিয়া ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মিঠাপুকুর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির রুন্টু, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাহেনুজ্জামান খোকন, হারাগাছ পৌরসভা ছাত্রদলের সভাপতি কামারুজ্জামান রাজা, তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম কিবরিয়া, পীরগাছা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বদরগঞ্জ উপজেলা সভাপতি মনিরুজ্জামান মনির ও পৌরসভা সভাপতি রাসেল আহম্দে বিপ্লব প্রমুখ।সভায়, আগামীতে ছাত্রদলকে তৃণমুল পর্যায়ে সু- সংগঠিত ও শক্তিশালী করার লক্ষে উপজেলা-ইউনিয়ন পর্যায়ে কর্মীসভা করাসহ সাংগঠনিক নানা দিক নিয়ে বক্তারা আলোচনা করেন।