• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘রোহিঙ্গাদের মায়ের মমতায় আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী’

ঢাকা: নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা সাহসী বাবার সাহসী সন্তান। তার পক্ষেই সম্ভব জাতিসংঘে এমন জোরালো বক্তব্য তুলে ধরা।

তিনি বলেন, রোহিঙ্গাদের মায়ের মমতায় আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী ও পদ্মা সেতুর মতো কাজও বাস্তবায়ন করছেন তিনি।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় স্বাধীনতা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদে ‘২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালন’ এবং রোহিঙ্গাদের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জাতিসংঘে ৫ দফা প্রস্তাব উত্থাপন ও তাদের সহযোগিতায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এজন্য শেখ হাসিনাকে ধন্যবাদ, অভিনন্দন জানানো ও তা বাস্তবায়নের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাজাহান খান আরো বলেন, আমাদের সংগঠনে প্রায় ১০০ সংগঠন রয়েছে। আমরা টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের জন্য শতাধিক ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। অবিলম্বে এই যাত্রা শুরু হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শিরিন আক্তার, ইসমত কাদির গামা, রোকেয়া প্রাচী, আবদুল মালেক মিয়া, মোসলেম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ