• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল ও ছাত্রদল।
মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুলিশ মিছিলে বাধা দিলে জাহাজ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুবকর সিদ্দিক, সিনিঃ যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ কুড়িগ্রাম পৌর সভার সাবেক মেয়র ও সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, সদর বিএনপি সম্পাদক মাহবুবার রহমান, জেলা যুবদল সম্পাদক নাদিম আহমেদ, সহসভাপতি নাসিম পারভেজ তারা, যুগ্ম সম্পাদক রুহুল আমিন খান টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ রজব আলী, পৌর যুবদল সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, সম্পাদক ইনসান আলী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, থানা যুবদলের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম সাজু, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ১/১১ সময় সরকার বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করার যে ষড়যন্ত্র করেছিল তা বর্তমান আওয়ামী সরকার পুনরায় শুরু করেছে। তারাও যেমন সফল হয়নি এ সরকারও হবেনা। একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে এবং গ্রেফতারী পরোয়ানা জারি করে জাতীয়তাবাদী দলের রাজনীতিকে নিশ্চিহ্ন করা যাবেনা বলেও উল্লেখ করেন বক্তারা। তারা অবিলম্বে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ