• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার মানহানি ও দুর্নীতির পৃথক দুটি মামলায় দুটি আদালত এক ঘণ্টার ব্যবধানে এই পরোয়ানা জরি করেন।

মামলা দুটি হচ্ছে মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’, বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে ‘অপমানিত’ করার অভিযোগে দায়ের করা মানহানির মামলা এবং এতিমদের টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ দুর্নীতির মামলা।

খালেদা জিয়ার সমনের জবাব দেয়ার দিন ধার্য ছিল বৃহস্পতিবার (১২ অক্টোবর)। কিন্তু তিনি সমনের জবাব দিতে আদালতে হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম নুর নবী বেলা ১১টার দিকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অপরদিকে জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় এদিন খালেদার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবীরা সময়ের আবেদন করেন। বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান খালেদার সময়ের আবেদন নামঞ্জুর করে বেলা ১২টার দিকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ ছাড়া জিয়া অরফানেজ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। এই মামলার অপর দুই আসামি মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ