• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলা

ফরিদপুর : ফরিদপুরের তালমায় সংসদ উপনেতা ও স্থানীয় এমপি সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলা করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ হামলা চালানো হয়। সংসদ উপনেতা ঢাকা থেকে ফরিদপুরের সালথা উপজেলার রসূলপুর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে তালমার মোড়ে এ ঘটনা ঘটে।

ইটের আঘাতে গাড়ি বহরের সামনে থাকা সহকারী পুলিশ সুপার (সার্কেল) এর গাড়ির কাঁচ ভেঙে যায় বলে জানা গেছে। সংসদ উপনেতা ও তার ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরীকে বহনকারী গাড়িতেও ইটের আঘাত লেগেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংসদ উপনেতা ও তার ছেলে সুস্থ আছেন। ধারণা করা হচ্ছে- ব্যক্তিগত দ্বন্দ্বে কেউ এ হামলা চালিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ