• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

রাজনীতিতে ফরমালিন ঢুকেছে : সেতুমন্ত্রী

সিসি নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে ফরমালিন ঢুকে গেছে। কিছু নেতা বেপরোয়াভাবে চলছে। তাই এই সকল নেতাদের পরিহার করতে হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্যদের সভাপতি গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে নাজনিন ফেরদৌসসহ অভিভাবক-শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রমুখ বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের দেশের কিছু রাজনীতিবিদ হচ্ছেন রাজধানীর পরিবহনের মতো। গাড়িতে সিটিং লিখে চিটিং করে বেপরোয়াভাবে চলছেন। যারা সব দলেই রয়েছেন। তাদের পরিহার করতে হবে। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ