সিসি নিউজ: তিন মাস লন্ডন সফর শেষে আগামী ১৮ অক্টোবার বুধবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন বিকাল ৫টা ৪৫ মিনিটে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
শায়রুল কবির খান বলেন, ‘বুধবার দলের চেয়ারপারসনকে বিমানবন্দরে শুভেচ্ছা জানাবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা-কর্মীরাও উপস্থিত থাকবেন।’
উল্লেখ্য, চলতি বছরের ১৬ জুলাই (শনিবার) খালেদা জিয়া লন্ডন যান।