• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সিইসির পদত্যাগ দাবি কাদের সিদ্দিকীর

ঢাকা : জিয়াউর রহমানকে এ দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার পদত্যাগ দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।
আজ সোমবার ঢাকার নির্বাচন ভবনে গিয়ে ইসির সঙ্গে সংলাপ শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে ওই দাবির কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।
কাদের সিদ্দিকী বলেন, ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন- সিইসি এ কথা বলতে পারেন না। জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে থাকলে কেউ না কেউ বহুদলীয় গণতন্ত্র হত্যা করেছ।’
গতকাল রবিবার বিএনপির সঙ্গে সংলাপে সিইসি কে এম নুরুল হুদা বলেন, জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এরপর ২০০১ সালে তার নেতৃত্বে আবারও সরকার গঠিত হয়। বিএনপি রাষ্ট্র পরিচালনার কাজে প্রকৃত নতুন ধারার প্রবর্তন করেছে।
কাদের সিদ্দিকী বলেন, সিইসি গতকাল বলেছেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। যদি জিয়াউর রহমান এটা করে থাকেন, তা হলে কেউ না কেউ বহুদলীয় গণতন্ত্র হত্যা করেছ। তার এই বক্তব্যের সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগ একমত নয়। সিইসি এ কথা বলতে পারেন না। সিইসি অন্য কমিশনারদের সঙ্গে আলোচনা না করে এককভাবে এ কথা বলেছেন।
কাদের সিদ্দিকীর দাবি, তারা আড়াই ঘণ্টা সংলাপ করার পর এই বক্তব্যের প্রতিবাদে সংলাপ বয়কট করেন। তিনি বলেন, সিইসি এ বক্তব্যের ব্যাখ্যায় তাদের বলেছেন, গতকাল যারা (বিএনপি) সংলাপে এসেছিল, তাদের ভালো কাজগুলো ওয়েবসাইট থেকে নিয়ে তিনি বলার চেষ্টা করেছেন।
সংলাপে দলটি নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সেনা মোতায়েন করাসহ ১৮ দফা দাবি তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ