• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল, সেক্রেটারি রাসেল

ঢাকা : সম্মেলনের ছয় মাস পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তরিকুল ইসলামকে সভাপতি ও শেখ জয়নুল আবেদীন রাসেলকে সাধারণ সম্পাদক করে মঙ্গলবার কমিটির ৩৯ সদস্যের নাম ঘোষণা করা হয়।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সংগঠনের জবি শাখার নতুন কমিটি ঘোষণা করেন। এ কমিটিতে আপেল মাহমুদ, আল মামুন কবির, মমিনুর রহমান মমিন, তানজিলা শিমুসহ ১৭ জনকে সহ-সভাপতি; শ্রাবণ হালদার, তারেক আজিজ, খন্দকার নুরুজ্জামান নবীনসহ ৮ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক; ইব্রাহিম ফরাজি, এম এ মমিন, নুরুল আফসারসহ ৯ জনকে সাংগঠনিক সম্পাদক; মো. আল মামুনকে প্রচার সম্পাদক এবং শাহবাজ হোসেন বর্ষণকে দফতর সম্পাদক করা হয়।
নতুন কমিটির সভাপতির দায়িত্ব দেওয়ায় জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘জাতির জনকের হাতে গড়া সংগঠন ছাত্রলীগকে সকল প্রকার বিতর্কের ঊর্ধ্বে রাখব। শাখা ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য প্রাণপণ প্রচেষ্টা থাকবে সব সময়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ