• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন |

রাজনীতিতে এমন ভালো মানুষ চোখে পড়ে না : পার্থ

সিসি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার রাতে পার্থ তাঁর ফেসবুক স্ট্যাটাসে এমকে আনোয়ারের স্মৃতিচারণ করে লিখেছেন, ‘এমকে আনোয়ার সাহেব ছিলেন একজন সৎ এবং নিষ্ঠাবান রাজনীতিবিদ। রাজনীতিতে এত ভালো মানুষ সবসময়য় চোখে পড়ে না। দেশ একজন প্রবীণ রাজনীতিবিদ হারাল। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক আর পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক।

বর্ণাঢ্য জীবনের অধিকারী প্রবীণ রাজনীতিবিদ এমকে আনোয়ার সোমবার দিবাগত রাত একটার দিকে রাজধানীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দল-মত নির্বিশেষে সবাই একজন সৎ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন।

১৯৩৩ সালে কুমিল্লার হোমনায় জন্ম নেয়া এম কে আনোয়ার পাকিস্তান ও বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তিন দশকের বেশি সময় দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর নেয়ার পর তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এরপর কুমিল্লার হোমনা থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন দুইবার।

ঢাকাটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ