• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
বুধবার দুপুরে ডায়াবেটিক মোড় থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে জাহাজ মোড়ে পুলিশ মিছিলে বাঁধা দিলে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সরকার একদিকে গনতন্ত্রের কথা বলছে, অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন ও তারেক রহমানের নামে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করছে। তারা অবিলম্বে তারেক রহমানের নামে জারিকৃত গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ