• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |

এবার মিরসরাইয়ে খালেদার গাড়িবহরে হামলা

সিসি ডেস্ক: ফেনীর মহিপালে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই মিরসরাইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলন্ত গাড়িবহরে ফের হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
ফেনী সার্কিট হাউজে ঘণ্টাখানেক বিশ্রাম নেয়ার পরে সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হলে মিরসরাইয়ে তার চলন্ত গাড়িবহরের উপর হামলার ঘটনা ঘটে।
হামলায় বেসরকারি টেলিভিশন এনটিভির সিনিয়র রিপোর্টার হাসান মাহমুদ, ব্রডকাস্টার আবু সাইদ ক্যামেরাম্যান তাপস আহত হয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার মিরসরাইয়ে হামলার ঘটনাটি নিশ্চিত করে জানান, ‘মিরসরাই হয়ে চট্টগ্রামে যাওয়ার পথে মিরসরাই এলাকায় হঠাৎ ইটপাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে সাংবাদিকসহ অনেকেই আহত হয়েছেন।’

উৎস: এবি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ