• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |

‘ষড়যন্ত্রকারীদের বিষয়ে আ.লীগ সতর্ক’

ঢাকা, ৩ নভেম্বর, সিসি নিউজ:  ষড়যন্ত্রকারীদের বিষয়ে আওয়ামী লীগ যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি সতর্ক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘ইতিহাসের মানবতাবিরোধী খল নায়করা ষড়যন্ত্র এখনও অব্যাহত রেখেছে। তাদের থেকে সাবধান থাকতে হবে। তবে ৭৫, ২০০৪ আর ২০১৭ এক নয়। আওয়ামী লীগ আগের যে কোনও সময়ের চেয়ে এখন অনেক বেশি সচেতন।’
শুক্রবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, একই বছরের ৩ নভেম্বর জাতীয় ৪ নেতাকে হত্যা এবং শেখ হাসিনাকে ১৯ বার হত্যাচেষ্টার ঘটনা একই ষড়যন্ত্রকারীদের চক্রান্তের ফসল।’
বঙ্গবন্ধুর হত্যাকারীরা ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে জাতীয় ৪ নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে হত্যা করে। এই ৪ নেতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন এবং জাতির স্বাধীনতা অর্জিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ