• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আদালত পরিবর্তনে খালেদার আবেদন আপিলেও খারিজ

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন।
 দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলা বর্তমানে ড. মো. আখতারুজ্জামানের বিশেষ জজ আদালত-৫ বিচারাধীন আছে। এই মামলায় খালেদা জিয়া ইতোমধ্যে আত্মপক্ষ সমর্থন করে বেশ কয়েকদিন বক্তব্য রেখেছেন। অসমাপ্ত বক্তব্য দিতে আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন রয়েছে।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, এই আদেশের ফলে মামলাটি বিশেষ জজ আদালত-৫–এ বর্তমান বিচার কার্যক্রম অব্যাহত রাখতে বাধা নেই।
এই মামলায় খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৬ আসামির বিরুদ্ধে বিচার কাজ চলছে। দেশের বাইরে থাকা তারেক রহমানের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মধ্যে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে জরুরি অবস্থা চলাকালে মামলাটি দায়ের করে দুদক। ২০১৪ সালে এই মামলায় অভিযোগপত্র গঠন করেন আদালত। এ পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে বেশ কয়েকবার বিচাররিক আদালত পরিবর্তন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ