• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিসি ডেস্ক, ০৯ নভেম্বর: ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দু’টি বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ায় ছাত্রলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই দু’টি বিতরণের কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন দলটির এ ছাত্র সংগঠন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা চট্টগ্রামে যা হচ্ছে তা কোনো তথ্য সন্ত্রাস নয়। তথ্য সন্ত্রাস ঘাড়ে চাপিয়ে নিজেরা আত্মতৃ্প্তিত ভোগার সুযোগ নেই। বরং সেটি হবে আত্মবিনাশী সিদ্ধান্ত।

‘সত্যকে স্বীকার করতে হবে এবং সমস্যা সমাধানের যথাযথ পদক্ষেপ নিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও কঠিন শাস্তি দিতে হবে।’

নির্বাচনের আগে আওয়ামী লীগকে ছোট করার জন্য নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি ছাত্রলীগকে এ ধরনের ফাঁদে পা না দিতে বলেন।

ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, কোথাও কোনো ঝামেলা সৃষ্টি হলে কমিটি বিলুপ্তি কোনো সমাধান নয়। অপরাধীদের শাস্তি দিতে হবে। ছাত্রলীগ নেতাদের আধিপত্য বিস্তারের পাহারাদার হলে চলবে না। মানুষের কল্যাণে কাজ করতে হবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

বাংলানিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ