• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশের আর্থ সামাজিক উন্নয়নে নদী খননের বিকল্প নেই- শাজাহান খান

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন নদীপথ বাংলাদেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ন অধ্যায়। নদী খননের মধ্যদিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন তরান্বিত হবে। এই উপলব্ধি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাদেশের নদীগুলো খননের কার্যক্রম হাতে নিয়েছিলেন। তারপর থেকে নদী খননের আর কোন কার্যক্রমের অগ্রগগিত হয়নি। বর্তমান সরকার পুনঃরায় সেই গুরুত্ব উপলব্ধি করে সারাদেশের নদী খননের কার্যক্রম হাতে নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে নদী ভরাট হয়ে নদী লাবন্যতা হারিয়েছে। অথচ নদীর সাথে আমাদের কৃষিসহ বিভিন্ন পেশার মানুষের উন্নয়নের সম্পৃক্তা রয়েছে। তিনি গতকাল বৃহষ্পতিবার আত্রাই উপজেলা সদরে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
পঞ্চগড়-দিনাজপুর-নওগাঁ-পাবনা নৌপথ খনন কাজের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ আভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক (জি) এনইউপি, এনডিসি, পিএসসি,বিএন। দেশের নৌ-পরিবহনখাতে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, এর আগে চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর প্রায় মরে গিয়েছিল। কিন্তু এ সরকারের সময় তা আবার জেগে উঠেছে। ইতিপূর্বে সাড়ে ১১ কোটি টাকা লোকসান দিয়েছে। কিন্তু আমাদের উদ্যোগে কেবল গত এক বছরে লাভ করেছে ৭০ কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের জন্য বর্তমানে রিজার্ভ হয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা যা এ ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন। ইতোপূর্বে কখনও তা সম্ভব হয় নি। তিনি বর্তমান প্রধানমন্ত্রীর সাফল্যের কথা উল্লেখ করে বলেন পদ্মাসেতুর কাজ দেশের নিজস্ব অর্থায়নে শুরু হয়েছে। এর নির্মান কাজ এগিয়ে চলেছে। আগামী ২০১৯ সালের মধ্যে পদ্মাসেতুর নির্মান কাজ শেষ হবে। নৌপরিবহন মন্ত্রী বিশেষ করে উত্তরাঞ্চলের উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে বলেন এই অঞ্চলের বাহাদুরাবাদ-বালাসাঘাট নৌপথ আবার চালু হতে যাচ্ছে। এই নৌ-পথ চালু হলে এই অঞ্চলের মানুষের চলাচলের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আসবে। তিনি আত্রাই-রাণীনগরের উন্নয়েনর ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবরও ইসরাফিল আলমকে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রানীননগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ’র জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ। উল্লেখ্য আত্রাই রাবারড্যাম থেকে নাটোরের গুরুদাসপুর রাবারড্যাম পর্যন্ত ৪৬ কিলোমিটার নদীপথ ১৬২ কোটি টাকা ব্যয়ে ড্রেজিং পদ্ধতিতে খনন কাজের উদ্বোধন করা হলো। মন্ত্রী আত্রাইয়ে আসলে হাতি দিয়ে তাকে স্বাগত জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ