• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

নির্দলীয় সরকারই দাবি করলেন মির্জা ফখরুল

লালমনিরহাট, ১৯ নভেম্বর: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না। তাই একক নির্বাচনের বিভিন্ন ফন্দি চালাচ্ছে। কিন্তু বিএনপিহীন নির্বাচন দেশের জনগণ ও বিশ্ববাসী মানবেন না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।

রবিবার বেলা দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজারে বাইসাইকেল র‌্যালির উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার গনতন্ত্রকে হরণ করেছে। একটি জলজ্যান্ত পাথর আমাদের বুকের উপর এসে বসেছে। আমরা বলছি নির্বাচনকালীন নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে। আর আশা করছি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ ১৩টি সামাজিক অপরাধ দমনে জনসচেতনতামূলক এ বাইসাইকেল র‌্যালিটি বুড়িরবাজার থেকে লালমনিরহাট কুড়িগ্রাম সড়ক হয়ে প্রায় ৬ কি:মি: পথ পাড়ি দিয়ে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এসময় তার সাথে ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জাতীয় দলের সাবেক ফুটবলার বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা যুবদলের সধারণ সম্পাদক এম এ হালিম প্রমুখ।

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বিকেল ৩টায় শহীদ আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দিবেন বিএনপি’র মহাসচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ