• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |

সরকার চায়, বিএনপির নির্বাচনে আসুক : কাদের

সিসি ডেস্ক, ২০ নভেম্বর: আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক, সরকার এটা আন্তরিকভাবে চায়।

সোমবার বিকেলে ফেনীর মহিপাল ফ্লাইওভার পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন,
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, বেগম জিয়ার দুর্নীতির মামলা বিচারাধীন। এখনও রায় হয়নি, তাহলে বিএনপি নেতারা কী করে বলেন তাকে কারাগারে পাঠানো হবে। অতীতের ভুলের পুনরাবৃত্তি না ঘটিয়ে বিএনপি আগামী নির্বাচনে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ওবায়দুল কাদের আরো বলেন, দেশের সর্ববৃহৎ ফেনীর মহিপাল ফ্লাইওভার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। ফেনীতে এসে উদ্বোধন করার ব্যাপারেও প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে।

এ সময় ফ্লাইওভার প্রকল্প পরিচালক ব্রি. জেনারেল একেএম রেজাউল ছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ