• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি বিএনপির

ঢাকা, ০৭ ডিসেম্বর : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি হয়নি। আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করেন, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ইসি। তারা সেখানে এখনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানসিকতা স্বাধীন না হলে কমিশনের আইনি স্বাধীনতা কোনো কাজে আসে না।
রিজভী আরও বলেন, বিএনপির পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে এ নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনেরও জোর দাবি জানাই।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, রংপুর সিটির ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১৩৩টিই ঝুঁকিপূর্ণ। ইসি দ্রুত ব্যবস্থা না নিলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বারবার আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
রিজভী আরও বলেন, বেসিক ব্যাংকে দুর্নীতি ও কেলেঙ্কারির বিষয়টি জনসমক্ষে স্পষ্ট হয়ে উঠেছে। এতে ক্ষমতাসীন দলের লোকেজন জড়িত থাকায় দুদক বরাবরই বিষয়টি এড়িয়ে গেছে। এ কেলেঙ্কারি নিয়ে এখন পর্যন্ত ৫৭টি মামলা হয়েছে। কিন্তু মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। ব্যাংক লুটের লাখ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেলেও দুদক নির্বিকার। এসব লুটেরার একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ