• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |

ছাত্রীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

রাজশাহী, ৭ ডিসেম্বর: রাজশাহীর ইনস্টিউট অব হেলথ টেকনোলজি আইএইচটিতে যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সুপারিশ অনুযায়ী ৪ নেতাকে সংগঠন থেকে বহিষ্কারও করা হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে ইনস্টিটিউট প্রশাসন।
ছাত্রলীগের কয়েক নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বুধবার সকালে মিছিল বের করেন ছাত্রীরা। এসময় ছাত্রলীগের হামলায় ৪ ছাত্রী আহত হওয়ার অভিযোগ ওঠে।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ