• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েল রিমান্ডে

ঢাকা, ০৯ ডিসেম্বর: রাজধানীর শেরেবাংলা নগর থানার বিস্ফোরক আইনে করা মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েলকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মুখ্য মহানগর আদালতের বিচারক আহসান হাবীব এ রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, শেরেবাংলা নগর থানার পুলিশ শনিবার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েলকে সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক একদিন মঞ্জুর করেন।
এ বিষয়ে জুয়েলের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, পুলিশের সাত দিনের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে এ আদেশ দেন।
উল্লেখ্য, শুক্রবার শেরেবাংলা নগর থানার পুলিশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েলকে আটক করে। পরে থানায় নিয়ে তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ। মামলা নাম্বার ৭(১২)১৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ