• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |

দল চাইলে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবো- বেবী নাজনিন

সিসি নিউজ, ১৩ জানুয়ারী: বিএনপির কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক জনপ্রিয় কন্ঠ শিল্পি বেবী নাজনিন বলেছেন, সামনে ইলেকশন হবে, আপনাদের সঙ্গে থেকে কাজ করার জন্য চিন্তা ভাবনা আগ্রহ নিয়ে এসেছি। আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাবো। দল চাইলে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবো। শনিবার (১৩ জানুয়ারী) বিকেলে সৈয়দপুর জেলা বিএনপি কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-সভাপতি এহসানুল হক, পৌর বিএনপি সভাপতি শামসুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. ওবায়দুর রহমান, বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াৎ শাহ, যুবদল সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক, ছাত্রদল সভাপতি রেজোয়ান হোসেন পাপ্পু, ছাত্রদল নেতা দিনার প্রমূখ।
এর আগে বেবী নাজনিনকে ছাত্রদলের নেতা কর্মীরা সৈয়দপুর বিমানবন্দর থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মোটর শোভা যাত্রাসহ বিএনপি কার্যালয়ে নিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ