• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘সংবিধান অনুযায়ী দেশ চলতে পারলে নির্বাচনও হতে পারবে’

ঢাকা, ২৩ জানুয়ারি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সংবিধান অনুযায়ী দেশ চলতে পারলে নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে।সংবিধানের মাধ্যমে দেশ চলতে পারলে নির্বাচনও অনুষ্ঠিত হতে পারবে। বিএনপি ক্ষমতায় আসার জন্য নির্বাচন সহায়ক সরকার চায়। এটা তো মামার বাড়ির আবদার।
দেশ পরিচালনাসহ প্রতিটি বিষয় সংবিধানে লিপিবদ্ধ রয়েছে উল্লেখ করে আমু আরো বলেন, কোনো দল বা সরকারকে নির্বাচিত করার জন্য সংবিধান প্রনীত হয়নি।
আমির হোসেন আমু আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শহীদ এম মনসুর আলী স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আমির হোসেন আমু বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা সম্ভব তা আমরা প্রমাণ করতে চাই। আর বিএনপি প্রমাণ করুক ক্ষমতাসীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আমু বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কোনো বিকল্প নেই। কারণ আওয়ামী লীগ আগামী নির্বাচনে বিজয়ী না হলে পদ্মা সেতুসহ সরকারের প্রতি মেঘা প্রজেক্ট বাতিল করে দেবে। বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে দেশকে যেমন ৪০ বছর পিছিয়ে দেয়া হয়েছিল তেমনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী না হলে আরো বেশি সময়ের জন্য পিছিয়ে যাবে। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ