ঢাকা, ২৫ জানুয়ারী: ২৯ জানুয়ারি প্রগতিশীল ছাত্র জোটের ডাকা ধর্মঘট প্রতিহত করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার সকালে রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে যোগ দিয়ে এ ঘোষণা দেন দলের নেতা কর্মীরা।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান জানান, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য ক্যাম্পাসে এ ধরণের ঘটনা ঘটানো হয়েছে। ছাত্রলীগ এসবের বিরুদ্ধে অবস্থান নেবে।
এদিকে, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা, হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। পাশাপাশি, জড়িতদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসারও দাবি জানান তারা।