ঢাকা, ২৫ জানুয়ারী: নির্বাচন থেকে খালেদা জিয়াকে বাদ দিতে জিয়া অরফানেজ ও চেরিটেবল ট্রাস্ট মামলা দুটি দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
আজ সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুলের অভিযোগ, সপ্তাহে তিন দিন মামলা দুটির জন্য বিশেষ আদালত বসছে।
এটা মূলত বিএনপি চেয়ারপারসনকে হয়রান ও নির্যাতন করার জন্য করা হচ্ছে। বিচার বিভাগ সরকারের কথা অনুযায়ী চলছে বলে মন্তব্য করেন তিনি।