• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত থাকতে হবে: মওদুদ

নোয়াখালী, ২৬ জানুয়ারি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপ-রাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত থাকতে হবে, সাথে সাথে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার আদায়ের আন্দোলনও চালিয়ে যেতে হবে। তিনি শুক্রবার বেলা ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে তার নিজ বাড়ির সামনে মাদ্রাসায় আমান মওদুদ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
মওদুদ আরো বলেন, দেশের মানুষ আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকারের পক্ষে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি হাসনা জসীম উদ্দিন মওদুদ। আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী সম্পাদক মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল আল-মামুন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, ছাত্রনেতা আতোয়ার হোসেন পাবেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ