• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গঠনতন্ত্রে পরিবর্তন আনল বিএনপি

ঢাকা, ২৯ জানুয়ারি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারাধীন মামলায় সাজার আশঙ্কা থেকে গঠনতন্ত্রে পরিবর্তন এনেছে দলটি। আগের গঠনতন্ত্রের দুর্নীতি সংক্রান্ত ধারা ৭-এর সব উপধারা বিলুপ্ত করে নতুন করে গঠনতন্ত্র তৈরি করেছে দলটি।
গতকাল রবিবার পরিবর্তিত এই গঠনতন্ত্র দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংশোধিত এই গঠনতন্ত্রের কপি জমা দেন।
জানা যায়, ২০১৬ সালের ১৯ মার্চ জাতীয় কাউন্সিল শেষে সংশোধিত গঠনতন্ত্র প্রকাশ করেনি বিএনপি। কিন্তু খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে দ্রুত গঠনতন্ত্র করে ইসিতে জমা দেওয়া হয়েছে। মামলার রায়ে খালেদা জিয়ার সাজা হলে দলের গঠনতন্ত্রের ধারা ৭-এর ‘ঘ’ সামনে আনা হতে পারে। ওই ধারায় কোনো দুর্নীতিপরায়ণ ব্যক্তি বিএনপির কোনো পর্যায়ের কমিটির সদস্য পদ বা সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হওয়ার কথা আছে। এই ধারাটিকে বিলুপ্ত করে দিয়েছে বিএনপি।
বিএনপির গঠনতন্ত্রের ৭ নম্বর ধারায় ‘কমিটির সদস্য পদের অযোগ্যতা’ শিরোনামে বলা আছে, ‘নিম্নোক্ত ব্যক্তিগণ জাতীয় কাউন্সিল, জাতীয় নির্বাহী কমিটি, জাতীয় স্থায়ী কমিটি বা যে কোনো পর্যায়ের যে কোনো নির্বাহী কমিটির সদস্য পদের কিংবা জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী পদের অযোগ্য বলে বিবেচিত হবেন।’ তারা হলেন :(ক) ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর ৮ এর বলে দি ত ব্যক্তি, (খ) দেউলিয়া, (গ) উন্মাদ বলে প্রমাণিত ব্যক্তি, (ঘ) সমাজে দুর্নীতিপরায়ণ বা কুখ্যাত বলে পরিচিত ব্যক্তি।
গতকাল রবিবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে। পরে নজরুল ইসলাম খান জানান, মূলত বিএনপি নেতারা সাংগঠনিক বিষয়ে কিছু নথি জমা দিতে তারা ইসিতে এসেছিলেন। বিএনপির কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত বিষয়গুলোর কপি নির্বাচন কমিশনকে দিয়েছেন তারা।
ঢাকা সিটি নির্বাচনের বিষয়ে ইসির আইনি পদক্ষেপের বিষয়ে বিএনপি জানতে চেয়েছে কিনা- এমন প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, ইসির কর্মকর্তারা বলছেন, নির্বাচন স্থগিত হওয়ার মতো নাকি কিছু ছিল না। সাধারণ মানুষ সন্দেহ করে, সরকার এই নির্বাচনে পরাজয়ের ভয়ে ভীত হয়ে নানা কৌশলে এ নির্বাচন স্থগিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ