• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

আমান-নাজিমসহ বিএনপির ৬ নেতা গ্রেফতার

সিসি নিউজ, ৩ ফেব্রুয়ারী: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ও রাজশাহী জেলা বিএনপির সম্পাদক মতিউর রহমান মন্টুসহ ৬ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে নাজিম উদ্দিন আলমের বাসভবন থেকে আমানসহ তাকে আটক করা হয় বলে জানা গেছে।

এছাড়াও নয়া পল্টন থেকে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুসহ অপর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ থাকে যে, শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস’র ৩১ নম্বর রোডে নাজিম উদ্দিন আলমের বাসভবন ঘিরে রাখে পুলিশ। নাজিম উদ্দিনের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন আমান উল্লাহ আমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ