সিসি নিউজ, ৫ ফেব্রুয়ারী: রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আবদুল হামিদ। আজ সোমবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার মনোনয়নপত্রটি নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছে দেয়।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ, ইসির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে ওবায়দুল কাদের বলেন, আবদুল হামিদ শুধু আওয়ামী লীগের নয়, বরং সব দল ও দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি। তাই রাষ্ট্রপতি পদে তাকে আবারো মনোনয়ন দিয়েছে দল।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। যাচাই-বাছাই বুধবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ ১৮ ফেব্রুয়ারি।