সিসি নিউজ: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় কেন্দ্র করে নাশকতা হলে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগও মাঠে থাকবে–বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে ধানমণ্ডিতে সংগঠনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
পুলিশ এবং গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ওবায়দুল কাদের বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা নাশকতা করতে পারে। দিনটি ঘিরে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই উল্লেখ করে তিনি বলেন, দলের সব নেতা-কর্মীকে নির্দেশ দেয়া হয়েছে কেউ যাতে উস্কানি না দেয়। নেতিবাচক মন্তব্য দিয়ে বিএনপি জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।