• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদার গাড়িবহরে নিখোঁজ বিএনপি নেতা সোহেল!

সিসি ডেস্ক: বিএনপির পক্ষ থেকে কয়েকদিন ধরেই অভিযোগ করা হচ্ছিল যে দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেছিলেন, সোহেলকে পুলিশ নিয়ে গেছে। অথচ আজ বৃহস্পতিবার হাবিব-উন-নবী খান সোহেলে নিজেই প্রমাণ করলেন তিনি ‘নিখোঁজ’ হননি, ‘আত্মগোপনে’ ছিলেন।

বিএনপির অভিযোগের জবাবে পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছিল, সোহেলকে পুলিশের কোনো ইউনিট গ্রেপ্তার করেনি। তিনি নিজে থেকেই আত্মগোপনে গেছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, আজ বকশিবাজারে বিশেষ আদালতে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে দেখা গেছে সোহেলকে। হাবিব-উন-নবী খান সোহেলকে খালেদা জিয়ার গাড়িবহরে নেতৃত্ব দিতে দেখা গেছে। খালেদা জিয়ার গাড়িবহর মগবাজার মোড়ে এসে পৌঁছলে সোহেল নেতাকর্মীদেরকে নিয়ে খালেদা জিয়াকে বহনকারী গাড়ির পাশে অবস্থান নেন। এ সময় তিনি স্লোগান দিয়ে নেতাকর্মীদের নিয়ে সামনে অগ্রসর হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ