
সিসি নিউজ, ২১ ফেব্রুয়ারী: খালেদা জিয়ার সাজা ও সহায়ক সরকার নিয়ে কোন আলোচনা বা মিটমাট হবেনা বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বুধবার দুপুরে নীলফামারীর জলঢাকায় জিরো পয়েন্টে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেছেন।
এসময় তিনি আরো বলেন“ আদালত ও নির্বাচনের দরজা খোলা আছে। অপরাধী ছাড়া সবাই নির্বাচনে অংশ নেবে”।
উপজেলা জাসদের সভাপতি গোলাম পাশা এলিচের সভাপতিত্বে পথসভায় নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শাওকত হোসেন রাঙ্গা, জেলা সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম ও উপজেলা সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।