সিসি নিউজ, ৯ এপ্রিল: তিস্তাসহ দেশের ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ও আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ব্রন্মপুত্রের পানি সরিয়ে নেয়ার ভারতীয় পরিকল্পনার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ‘তিস্তা রোডমার্চ’ নীলফামারীর তিস্তা ব্যারেজে শেষ হয়েছে।
৭ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে নীলফামারীর তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে যাত্রা করে। রোডমার্চের আজ সোমবার শেষ দিন রংপুরের পাগলাপীর, কিশোরগঞ্জের মাগুড়া, বড়ভিটা, জলঢাকা শহরে পথসভা করেছে। পথসভায় বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ, জাহিদুল হক মিলু, রাজেকুর জামান রতন সহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারেজ সংলগ্ন চাপানীর হাটে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় রোডমার্চ।