• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে বিএনপির প্রার্থী বুলবুল, বরিশালে সরোয়ার

ঢাকা, ২৪ জুন : সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আর বরিশালে মজিবুর রহমান সারোয়ারকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

আজ রবিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

তবে সিলেট সিটির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আগামীকাল সোমবার সিলেটে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান।

সিলেটে জামায়াতকে ছাড় দেয়ার চিন্তা করছে বিএনপি- সাংবাদিকদের এমন প্রশ্নে মহাসচিব বলেন, নাহ। সেরকম কোনো চিন্তা বা সিদ্ধান্ত কিছু হয়নি।

এই নির্বাচন কমিশনের প্রতি বিএনপির কোনো আস্থা না থাকার পরও কেন নির্বাচনে অংশ নিচ্ছে এমন প্রশ্নে ফখরুল বলেন, আমরা আগেও বলেছি এই নির্বাচনগুলোকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। এর মধ্যদিয়ে আমরা কিছুটা হলেও জনগণের কাছে যেতে পারছি, কথা বলতে পারছি।

আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ