• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কুড়িগ্রাম যুবদলের বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি এবং কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান মামুন এর গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা যুবদল।
সোমবার দুপুরে কুড়িগ্রাম ডায়াবেটিক মোড় থেকে যুবদলের বিক্ষোভ মিছিল বের হলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মিছিলে পুলিশি বাঁধার মুখে পড়লে সেখানেই সমাবেশ করে যুবদল। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রায়হান কবির।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুবদল সাধারন সম্পাদক নাদিম আহমেদ, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন সাজু, মফিজুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, থানা যুবদলের সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, পৌর যুবদল সম্পাদক ইনসান আলী, সহ সভাপতি আল আমিন সাধন, পৌর সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম সাজু সহ যুবদল নেতারা ।
বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারামুক্তিসহ সু-চিকিৎসার পাশাপাশি অন্যান্য নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ