• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

নির্বাচনী মাঠে সক্রিয় দুই মেয়র প্রার্থীর স্ত্রী

সিসি ডেস্ক, ১৭ জুলাই: সিলেট সিটি নির্বাচনে নগরী চষে বেড়াচ্ছেন সাবেক দুই মেয়রের স্ত্রী। প্রচারের শুরু থেকেই স্বামীদের মতো তারাও আছেন মাঠে। একারণে প্রার্থী না হয়েও আলোচনায় আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদের স্ত্রী আসমা কামরান আর বিএনপি মনোনীত আরিফুল হকের স্ত্রী শ্যামা হক।
সিলেটের সিটি নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী থাকলেও প্রধান প্রতিদ্বন্দ্বীতা হবে আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরীর মধ্যে, বলছেন ভোটাররা। দলীয় নেতা-কর্মীদের নিয়ে, তাদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে ।
বসে নেই তাদের স্ত্রীরাও। নিজেদের মতো করে প্রতিদিনই তারা প্রচারণায় আছেন স্বামীর পক্ষে।
বিএনপি প্রার্থী ও সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক গণসংযোগে স্বামীর পক্ষে চাইছেন ভোটারদের সহমর্মিতা। বলছেন নির্বাচিত মেয়র হওয়ার পরও তার স্বামী ৫ বছরের মধ্যে তিন বছরই পারেননি দায়িত্ব পালন করতে। অসমাপ্ত কাজ শেষ করতে আরিফুলকে বিজয়ী করার আহবান তার।
আর সরকারের উন্নয়ন কর্মকান্ডের ধারা ধরে রাখতে নৌকার পক্ষে ভোট চান কামরান স্ত্রী।
সাবেক দুই মেয়রপত্নীর প্রচার-প্রচারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন সিলেটের নাগরিক সমাজ।
নির্বাচনে তিন লাখ ২১ হাজার ৭শ ৩২জন ভোটারের অর্ধেকই নারী। তাই নারী-ভোটারদের টার্গেট করে এত কসরত দুই সাবেক মেয়র পত্মীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ