• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

‘১৪ দলে যোগ দিতে চায় নাজমুল হুদার ৯ দল’

সিসি ডেস্ক, ১৮ জুলাই: বিএনপি জোট সরকারের সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন ৯ দল, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক হতে চায় বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আমরা তাদের আগ্রহের কথা শুনেছি। আমাদের জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বিষয়টি জানাবো। তিনি তাদের গ্রহণ করবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।

বৈঠকে ১৪ দলের সঙ্গে মতবিনিময় করা নাজমুল হুদার নেতৃত্বাধীন জাতীয় জোটের সদস্য দলগুলো হলো— তৃণমূল বিএনপি, গণতান্ত্রিক আন্দোলন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, সম্মিলিত ইসলামিক জোট, কৃষক শ্রমিক পার্টি, একামত আন্দোলন, জাগো দল, ইসলামিক ফ্রন্ট ও গণতান্ত্রিক জোট।

১৪ দলের সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিকদের মধ্যে অনেকেই জোট সম্প্রসারণের বিপক্ষে। তাদের মতে, ১৪ দল হচ্ছে আদর্শিক জোট। এতে কাউকে যুক্ত করলে আদর্শগত মতবিরোধ সৃষ্টি হতে পারে। তবে কোনো দল বা জোটের সঙ্গে নির্বাচনি ঐক্য করতে আপত্তি নেই শরিকদের।

নাজমুল হুদার নেতৃত্বাধীন জোটটি ২০১৫ সালে গঠনের পর আরো একবার ১৪ দলের সঙ্গে যুক্ত হতে বৈঠক করেছিল। ওই সময় ক্ষমতাসীন জোট থেকে নাজমুল হুদাকে সরাসরি জোটভুক্ত না হয়ে যুগপৎভাবে কর্মসূচি পালনের পরামর্শ এবং জোটে যুক্ত হওয়ার বিষয়ে নির্বাচনের আগে বিবেচনার আশ্বাস দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ