• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

জামায়াতের উসকানিতে কোটা সংস্কারের আন্দোলন: হানিফ

ঢাকা, ২০ জুলাই: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে জামায়াতে ইসলামীর উসকানি রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের বর্ধিত সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, “চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের দাবিটা হঠাৎ করে নতুন করে শিক্ষার্থীদের মাথায় আসে নাই। এটা ২০০১ সাল থেকে জামায়াতে ইসলামীর দাবি। সেটাকে তারা পূর্বে বাস্তবায়ন করে নাই।

২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন এই আওয়ামী লীগ নেতা।

হানিফ বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় ২০০২ সালে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় সংসদে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের দাবি করেছিলেন। ২০০৩ সালে বাজেট অধিবেশনে দেলাওয়ার হোসাইন সাঈদীও একই দাবি করেছিলেন।

২১ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করার লক্ষ্যে এ সভা হয়।

সভায় হানিফ বলেন, কোটা সংস্কার আন্দোলনকে উসকে দিতে বিএনপিপন্থী শিক্ষকদের সাথে লন্ডনে থাকা তারেক রহমান টেলিফোন আলাপ ফাঁস হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ