• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাঠে একা বসে আছেন নির্বাক বুলবুল

সিসি ডেস্ক, ৩০ জুলাই: বরিশাল ও সিলেট ও রাজশাহী সিটি চলছে ভোট। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে নির্বাচনে নানা অনিয়ম দেখে নির্বাক হয়ে একটি কেন্দ্রের মাঠে বসে আছেন বিএনপি মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

জানা গেছে, মোসাদ্দেক হোসেন বুলবুল সাড়ে তিনটা পর্যন্ত নিজের ভোট দেননি। তার নিজ কেন্দ্র স্যাটেলাইট স্কুল মাঠে তার ভোট দেওয়ার কথা রয়েছে। তবে কেন্দ্র থেকে তাকে জানানো হয়েছে তার ব্যালট শেষ।

সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দুপুর ১২টার পর রাজশাহীর বিনোদপুর ইসলামিয়া কলেজে গিয়ে অবস্থান নেন। সেখানে বৃষ্টি নামলে একাই মাঠে বসে থাকেন। তার সঙ্গে বিএনপি বা ২০ দলের কোনো নেতা কর্মী নেই।

সাংবাদিকদের কাছে অভিযোগ করে মেয়রপ্রার্থী বুলবুল বলেন, পুরো নগরীতে একই অবস্থা। সব কেন্দ্র দখল করে আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমি কোন কেন্দ্রে যাব আর কোন কেন্দ্রে গিয়ে ঠেকাবো। তাই নিরুপায় হয়ে বসে আছি।

মাঠে বসে থাকার কারণ জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওই কেন্দ্রে নাকি মেয়রপ্রার্থীর ব্যালট শেষ হয়ে গেছে। মোসাদ্দেক হোসেন প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালটের হিসাব চেয়েছেন। ব্যালটের হিসাব না পেলে তিনি সেখান থেকে যাবেন না।

এদিকে বরিশাল সিটি নির্বাচনেও আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ছাড়া অন্যরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি সিলেটে বিএনপি মেয়রপ্রার্থী আরিফুল হক ভোট বাতিলের আহ্বান জানান ইসির কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ