• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় সংলাপ সকাল ১১টায়

সিসি নিউজ, ০৭ নভেম্বর।। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের নেতাদের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট।  গণভবনে সকাল ১১টায় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংলাপে অংশ নেবেন ঐক্যফ্রন্টের ১১ সদস্য।
রাতে বৈঠক করে প্রতিনিধি দলের তালিকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পাঠিয়েছে ঐক্যফ্রন্ট। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ।
এছাড়াও থাকছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সদস্য এসএম আকরাম, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমেদ ও জেএসডির আব্দুল মালেক রতন।
গত ১ নভেম্বর প্রথম দফায় সাড়ে তিন ঘণ্টার সংলাপে অংশ নিয়েছিলেন ২০ সদস্যের প্রতিনিধি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ