• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘নির্বাচন থেকে দূরে রাখতেই গাড়িবহরে হামলা হয়েছে’

ঠাকুরগাঁও, ১১ ডিসেম্বর।। নির্বাচনে না যাওয়ার জন্য ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি বলেছেন, নির্বাচনে থেতে দূরে রাখতে এ হামলা হয়েছে। আমি আমার লোকজনকে বলেছি কোনো উসকানিতে পা দেবেন না। আমরা নির্বাচনে যাব এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেখব।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বানারহাট এলাকায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা হয়। পরে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখানে আসা মাত্রই আমাদের গাড়ি বহরে হামলা হয়েছে। আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ প্রশাসন ঘটনার অনেক পর ঘটনাস্থলে এসেছে। তাদের উচিত ছিল ঘটনার সঙ্গে সঙ্গে আসা।

এ বিষয়ে জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মমিনুল হক বাবু জানান, সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে যাচ্ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পথে সদর উপজেলার দানারহাট এলাকায় পথসভার উদ্দেশে তিনি গাড়ি থামালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তারা ইটপাটকেল ও লাঠিসোটা দিয়ে হামলা করে। এতে মির্জা ফখরুলের কালো হায়েস গাড়িসহ আরও চারটি গাড়ি ভাঙচুর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ