• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা জিয়াসহ কারাবন্দি ভোটাররা ভোট দিতে পারবেন না

সিসি ডেস্ক, ২৮ ডিসেম্বর।। এবারের সংসদ নির্বাচনেও কারাবন্দি ভোটাররা ভোট দিতে পারছেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারাগারে রয়েছেন তাঁরাও সংসদ নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী বৃহস্পতিবার রাতে বলেন, ‘কারাবন্দিদের জন্য ভোট দেওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি।’

জানা যায়, বর্তমানে কারাবন্দিদের সংখ্যা ৮০ হাজারের কাছাকাছি। এসব বন্দির বেশির ভাগই ভোটার।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, এর আগে সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনেও সময় নেই—এই অজুহাতে কারাবন্দিদের ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়নি।

জানা যায়, এবারের নির্বাচনে বিএনপির ১৫ জন প্রার্থী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। নির্বাচনী প্রচার চালানোর সময় বা বাড়ি থেকে অথবা অন্য স্থান থেকে তাঁদের গ্রেফতার করা হয়। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ