• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর-৩ আসন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ প্রার্থী

রংপুর, ১৬ সেপ্টেম্বর ।। রংপুর-৩ আসনের উপনির্বাচন থেকে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নিশ্চিত করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।

তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর গণভবনে রংপুর উপনির্বাচনের মনোনয়ন বাছাই বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী দিয়েছিলেন রেজাউল করিম রাজুকে। সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন, গঠনতন্ত্র অনুযায়ী বৃহৎ দল হিসেবে আমাদের প্রার্থী দিতে হয়, তাই দিলাম। আবার যেহেতু জাতীয় পার্টি (জাপা) আমাদের মহাজোটের অংশ, তাই এ প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া হবে। আমরা জোটগত নির্বাচন করবো। জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান কান্তি মণ্ডল।

এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ৮৯ বছর বয়সী সাবেক সেনাশাসক ও পাঁচবারের সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। এরপর গত ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। আগামী ৫ অক্টোবর এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ